Author: মো.আল আমীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ট্রাকচাপায় মুফতি আল জাহিদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ইসলামী জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রোগ্রাম শেষ হতে দেরি হওয়ায় তিনি রাতেই ওই মাদ্রাসায় অবস্থান করেন। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলযোগে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা অবৈধভাবে দখল করে টংঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব অবৈধ স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, সওজের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায়…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর…

Read More

বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ । নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর টু বস্তল হাইওয়ে ও আড়াইহাজার রোডের মদনপুর বাসস্ট্যান্ডে সন্ধ্যা হলেই সিএনজি ও অটোরিকশাচালকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকার আশপাশে ছোট-বড় কয়েক শতাধিক,গার্মেন্টস,হাসপাতাল,ব্যাংক, শিল্পকারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ শ্রমিক, কর্মচারী,চাকুরীজীবি, শিক্ষার্থীসহ বন্দর ও সোনারগাঁ উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন মদনপুর বাসস্ট্যান্ড ব্যবহার করে চলাচল করেন। এখানে লোকাল বাস চলাচল না থাকায় সন্ধ্যা হলেই…

Read More

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন। তাঁদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমান। নবনির্বাচিত…

Read More

সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় “দেবোত্তর সম্পত্তিসহ জমি দখলচেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আমি হাজী আহমেদ হোসাইন হিরো, গ্রাম-হাবিবপুর। প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জাল ওয়ারিশ সনদ তৈরি এবং দেবোত্তর সম্পত্তি দখলের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণভারে প্রত্যাখ্যান করছি। আমার বক্তব্য গ্রহণ না করে এবং সংশ্লিষ্ট জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই না করেই একপক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এতে আমার সামাজিক মর্যাদা, সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। প্রকাশিত…

Read More

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা মোঃ আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আবারও হাসপাতালে ছুটে গেলেন তাঁর আদরের ছোট ভাই সমাজ সেবক,জন দরদী মোঃ মাসুম রানা। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তিনি হাসপাতালে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে অবস্থান করেন। প্রিয় মানুষ অসুস্থ—এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকা যেন সম্ভব নয়। তাই বারবার ছুটে যাওয়া, পাশে বসে খোঁজ নেওয়া কিংবা কিছু সময় কথা বলা—এসবের মধ্য দিয়েই ফুটে ওঠে ভাইয়ের প্রতি ভাইয়ের নিখাদ ভালোবাসা ও আন্তরিকতা। রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সম্পর্ক যেন এক গভীর আত্মিক…

Read More

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাঁজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে সোনারগাঁ পুরাতন টিপরদী মিঠু সাহেবের বাড়ীর সামনে জড়ো হয়।আলোচনা করে পুরাতন টিপরদী থেকে স্লোগান ও মিছিল করতে করতে মোগড়াপাড়া চৌরাস্তায় সভা মিছিলে মিলিত হন।সোনারগাঁয়ের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাক-ঢোল বাঁজিয়ে সোনারগাঁ চৌরাস্তা থেকে পুরাতন টিপরদী হয়ে আবার চৌরাস্তা এসে আনন্দ র‍্যালি শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল শোডাউন ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু’র নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ঢাক-ঢোল বাঁজিয়ে,স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সুষ্টি হয়। শোডাউনে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও…

Read More

ঢাকা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক বাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পাশে অবস্থিত হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার, মেঘনাঘাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,…

Read More