Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ নয়াপুরে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    October 15, 2026

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 17 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    adminমো.আল আমীন সোনারগাঁ,নারায়ণগঞ্জ প্রতিনিধি। September 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার দুপুরে (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

    সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাঁজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে সোনারগাঁ পুরাতন টিপরদী মিঠু সাহেবের বাড়ীর সামনে জড়ো হয়।আলোচনা করে পুরাতন টিপরদী থেকে স্লোগান ও মিছিল করতে করতে মোগড়াপাড়া চৌরাস্তায় সভা মিছিলে মিলিত হন।সোনারগাঁয়ের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাক-ঢোল বাঁজিয়ে সোনারগাঁ চৌরাস্তা থেকে পুরাতন টিপরদী হয়ে আবার চৌরাস্তা এসে আনন্দ র‍্যালি শেষ হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল শোডাউন ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ পৌর বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

    মিছিলটি সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে প্রায় হাজার খানেক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন। শোডাউনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

    পরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

    সমাবেশে বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

    ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    ​প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সোনারগাঁয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।
    ​জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত করার শপথ নেন।

    ​ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করা বিশাল র‍্যালিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    ​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পিরোজপুর ইউনিউনের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, করিম রহমান, রাকিব হাসান,সোহেল রানা ও আলিনুর বেপারী,ডালিম,নাজমুল,
    আয়াতুল্লাহ,আলী প্রধান,জিতু প্রমুখ।

    হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি বড় ধরনের শোডাউনে রূপ নেয়।
    সোনারগাঁয়ের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন সোনারগাঁ,নারায়ণগঞ্জ প্রতিনিধি।
    • Website

    Related Posts

    সোনারগাঁ নয়াপুরে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    October 15, 2026

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.