Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ নয়াপুরে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    October 15, 2026

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁ নয়াপুরে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    সোনারগাঁ নয়াপুরে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    adminমো.আল আমীন প্রধান সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃOctober 15, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁ নয়াপুরে আন্ডারপাস নয় – সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের দাবিতে কয়েক হাজার মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ১৪ অক্টোবর (বুধবার) আসরের নামাজের পর সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে মদনপুর টু গাউছিয়া মহাসড়কে অবস্থিত নয়াপুর বাজারের আন্ডারপাস বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

    সোনারগাঁ উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়ার সঞ্চালনায়,মো.রুহুল আমীন ও ইউসুফ আব্দুল্লাহ নোবেলের আয়োজনে মানববন্ধনে উপস্থিত হয়ে সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন বলেন, সমগ্র বাংলাদেশে সোনারগাঁও উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত উপজেলা। এই উপজেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে মদনপুর টু গাউছিয়া মহাসড়ক। আজকে যেখানে মানববন্ধন হচ্ছে এই নয়াপুর বাজারও ঐতিহাসিক বাজার। সোনারগাঁও উপজেলার উত্তর অঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এখানে যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সেটি একেবারেই অনুপুযুক্ত। তাই সোনারগাঁয়ের গণমানুষের দাবি এখানে আন্ডারপাস বাদ দিয়ে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হউক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানকে অনুরোধ করে বলেন, গণমানুষের দাবি বাস্তবায়নে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি।
    জাতীয় নাগরিক পার্টি  (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সকল স্থাপনা মানুষের জন্য। এই সকল স্থাপনা যদি মানুষের কাজে না আসে তাহলে সেই স্থাপনা রাস্তাঘাটের কোন মূল্য নেই। এত বড় বিশাল অঞ্চলের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন।

    সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, এখানে যে আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। এটি এতই ছোট যে ছোট্ট একটি গাড়ি ও রাস্তার এপার থেকে ওপারে নেওয়া যায় না। তাই এই রাস্তার প্রকল্প পরিচালক ও ইঞ্জিনিয়ার এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত আন্ডারপাস বন্ধ করে এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করে দিন।

    সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার বলেন, আজকের এখানে উপস্থিত জনতার উপস্থিতি বলে দেয় একটি ফ্লাইওভার ব্রিজ এখানে অনেক গুরুত্বপূর্ণ। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন।
    এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো: কাওছার, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ,মহৎ ফাউন্ডেশন সোনারগাঁ এর প্রতিষ্ঠাতা পরিচালক মো.আল আমীন প্রধানসহ নয়াপুর বাজারের আশেপাশের কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.