নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুকুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকি প্রদানের অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মোঃ শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন মোল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
