Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 5 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    adminমো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।June 6, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পিকআপচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল ভর্তি পিকআপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত চালক সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকার বাসিন্দা মোঃ খলিলুর রহমান (২৮) গত ২৩ মে ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তার পিকআপযোগে রিসাইকেলিং মালামাল নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। পথে সোনারগাঁ থানাধীন ললাটি এলাকার অলিম্পিক কোম্পানির পাশ্ববর্তী স্থানে পৌঁছালে সোহাগ (৩৮) নামের এক ব্যক্তির নেতৃত্বে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তার গাড়ির গতিরোধ করে।
    ভুক্তভোগীর অভিযোগ, ডাকাতদলের সদস্যরা রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা তাকে গাড়ি থেকে নামিয়ে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা, প্রায় ৩ লাখ টাকার ৭৫ বস্তা রিসাইকেলিং মালামাল এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের পিকআপটি ছিনিয়ে নেয়। এছাড়াও গাড়ির সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তারা।
    এসময় ভুক্তভোগী খলিলুর রহমান অভিযুক্ত সোহাগকে চিনে ফেলায় তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করা হয়। তবে আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান চোখের উপরে লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
    আহত অবস্থায় খলিলুর রহমান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
    ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্র পরিচালনা করে আসছে এবং ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
    এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.