Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সিন্ডিকেটে অতিরিক্ত ভাড়া আদায়

    September 7, 2026

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    September 5, 2026

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 8 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সিন্ডিকেটে অতিরিক্ত ভাড়া আদায়

    বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সিন্ডিকেটে অতিরিক্ত ভাড়া আদায়

    adminবন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিSeptember 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ ।
    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর টু বস্তল হাইওয়ে ও আড়াইহাজার রোডের মদনপুর বাসস্ট্যান্ডে সন্ধ্যা হলেই সিএনজি ও অটোরিকশাচালকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকার আশপাশে ছোট-বড় কয়েক শতাধিক,গার্মেন্টস,হাসপাতাল,ব্যাংক, শিল্পকারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ শ্রমিক, কর্মচারী,চাকুরীজীবি, শিক্ষার্থীসহ বন্দর ও সোনারগাঁ উপজেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন মদনপুর বাসস্ট্যান্ড ব্যবহার করে চলাচল করেন। এখানে লোকাল বাস চলাচল না থাকায় সন্ধ্যা হলেই যাত্রীদের জিম্মি করে সিন্ডিকেটে বাড়তি ভাড়া আদায় করেন সিএনজি ও অটো রিকশা চালকরা।

    আল আমীন নামে এক গার্মেন্টস শ্রমিক জানান, সন্ধ্যার পর গাড়ির সংকট দেখিয়ে প্রতিদিন
    অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। অনেককেই বাধ্য হয়ে বাড়ি ফেরার তাগিদে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হয়। আমরা নিম্ন আয়ের মানুষ প্রতিদিন অতিরিক্ত ভাড়া দিয়ে মাস শেষে সংসার চালাতে অনেক কষ্ট হয়।
    জেরিন আক্তার ও ফারজানা নামে দুই গার্মেন্টস কর্মী বলেন,মদনপুর থেকে নয়াপুর পর্যন্ত ভাড়া ছিল ১০ টাকা।এখন সে ভাড়া বাড়িয়ে সিন্ডিকেট করে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত রাখছেন।যার কারনে বেতনের অর্ধেক ভাড়াতেই চলে যায়। বিষয়টি দেখার মতো কেউ না থাকায় তারা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন। কর্তৃপক্ষকে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
    স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ডের দুপাশেই দিনের বেলায় নির্ধারিত আগের ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা নেওয়া হলেও সন্ধ্যা হলেই বিভিন্ন গন্তব্যের যাত্রীদের কাছ থেকে আরো বাড়তি ভাড়া দাবি করেন সিএনজি ও অটোরিকশাচালকরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন,সন্ধ্যা হলেই কুমিল্লা বাড়ী মদনপুরের জামাই সিন্ডিকেট করে সকল চালককে হুমকি দিয়ে বেশী ভাড়া নিতে বলেন।তখন সকল সিএনজি ও অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া ছাড়া গাড়ি ছাড়েন না।ঐ জামাই সকল সিএনজি ও অটোরিকশা চালকদের কাছ থেকে সাপ্তাহিক চাঁদা নেন ও লাইন চালান।ভুক্তভোগী যাত্রীরা দ্রুত কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চান।
    কাঁচপুর হাইওয়ে থানার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার শফিউল আলম ডেইলী বঙ্গ নিউজকে জানান, বিষয়টি আমার জানা নেই। কে বা কারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তদন্ত করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    September 5, 2026

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026

    সোনারগাঁয়ের এম পি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খোঁজ নিতে ছুটে গেলেন সমাজ সেবক পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

    September 5, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.