Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    September 5, 2026

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026

    সোনারগাঁয়ের এম পি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খোঁজ নিতে ছুটে গেলেন সমাজ সেবক পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 6 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    adminমো.আল আমীন সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।September 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

    বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।

    কমিটি ঘোষণা অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন। তাঁদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমান।

    নবনির্বাচিত কমিটিতে সভাপতি মো. সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ কাজী মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

    এ ছাড়া নতুন কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

    সিবিএ ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষের কর্মচারীবান্ধব মানসিকতা ও সহযোগিতা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ আচরণ, শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ আরও সুদৃঢ় হবে।পাশাপাশি কর্মচারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।
    • Website

    Related Posts

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026

    সোনারগাঁয়ের এম পি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খোঁজ নিতে ছুটে গেলেন সমাজ সেবক পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

    September 5, 2026

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.