Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: মো.আল আমীন প্রধান সোনারগাঁও,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া ইউপির ৭নং ওয়ার্ড ভাগলপুর, ভৈরবদী, মুক্তিশপুর, সাচিলাপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আজহারুল ইসলাম মান্নানকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন। বিএনপি নেতা মো.শাহ আলমের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। প্রার্থীর ছোট ভাই বজলুর রহমান সিআইপি নেতৃত্বে এ সময় তিনি পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে বজলুর রহমান সিআইপি বলেন, অধ্যাপক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আগামী নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোগরাপাড়া ইউপির পশ্চিম হাবিবপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ নির্বাচনী উঠান বৈঠক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আজহারুল ইসলাম মান্নানকে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,হাবিবপুর এলাকার বিশিষ্ট সমাজ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার পদপ্রার্থী ও সাবেক সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁয়ে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা মার্কার পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি,…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। অধ্যাপক রেজাউল করিম বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব সূত্রে জানা যায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়— ফাহিমুল ইসলাম সুমন (২৫),মোঃ নাহিদ মিয়া (২৭) এবং মোঃ সোহেল (৪০)। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। কুমিল্লা সীমান্তবর্তী…
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা-চরসিন্দুর সড়কের চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি কালো-হলুদ রঙের পিকআপ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটির বডির উপরে প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সের ভেতর গাঁজাগুলো সংরক্ষণ করে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পিকআপ চালক মোঃ কাওসার (২৭), পিতা মোঃ বুলবুল, মাতা…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দেড় দশকে দেশে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, এবারও নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে। রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আর ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ সেই স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির অন্তত ৪১৯ জন নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন…
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ অস্ত্র কেনা ও মজুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’কে তার অনুসারীদের সঙ্গে খাবার টেবিলে বসে অস্ত্র সংক্রান্ত আলোচনা করতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে তার সঙ্গে থাকা একজন নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র মজুদের বিষয়ে মন্তব্য করেন। একই সঙ্গে বজলুর রহমানের পাশে বসা আরেক ব্যক্তি নির্বাচনের জন্য আরও দুটি অস্ত্র প্রয়োজন বলে কথা বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৪…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তাঁর কর্মী সমর্থক ও স্থানীয় এলাকাবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়েতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাঁড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয়া হয় নির্বাচন কমিশন থেকে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ড.…