Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব, পুকুরের মাছ লুটের অভিযোগ

    সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব, পুকুরের মাছ লুটের অভিযোগ

    adminসোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি।March 29, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

    সোমবার (২৯ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও মফিজুল ইসলাম গং দীর্ঘদিন ধরে ভরৎ মৌজার এসএ খতিয়ান ১৬৫ এবং আরএস খতিয়ান ৪৭ নং খতিয়ানভুক্ত (এসএ দাগ ১৯২, আরএস দাগ ২৮১) মোট ১১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ ক্রয় করে ভোগদখল করে আসছেন।
    এই জমি নিয়ে প্রতিবেশী কেমু উদ্দিন (কেমু), নবু মিয়া, হাবিবুল্লাহ, ফাহিমসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের রিয়াজুল আদালতে একটি পিটিশন মামলা (নং ৭৬২/২০২৫) দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে। এ মামলায় আদালতের রায়ও প্রথম পক্ষের অনুকূলে এসেছে বলে জানা যায়।
    অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে হাবিবুল্লাহ, আমু, ফাহিম, নবু মিয়া, ইমন, কবিরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে রিয়াজুলদের পৈত্রিক সম্পত্তিতে হামলা চালায়। এ সময় তারা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। পাশাপাশি ধানক্ষেত নষ্ট করা এবং জমির আইল কেটে ফেলার অভিযোগও উঠেছে।
    এ ঘটনায় পুরো গজারিয়াপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী রিয়াজুল বাদী হয়ে ৮ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
    এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় শান্তি ফিরে আসে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি।
    • Website

    Related Posts

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.