Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত সোনারগাঁ চৌরাস্তায় চলবে উচ্ছেদ অভিযান: ইউএনও আসিফ আল জিন্নাত

    সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত সোনারগাঁ চৌরাস্তায় চলবে উচ্ছেদ অভিযান: ইউএনও আসিফ আল জিন্নাত

    adminমো: আল আমিন , সোনারগাঁও ,নারায়ন গঞ্জ March 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চলমান উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

    স্ট্যাটাসে ইউএনও বলেন, মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মতামত আসছে এবং প্রত্যেকের মূল্যবান মতামতকে সম্মান করা হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, ঈদের ঠিক আগ মুহূর্তে কেন এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
    তিনি বলেন, বিষয়টি অনেকটা ‘চেইন রিঅ্যাকশন’-এর মতো। ঈদকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। আর যানজটের সুযোগে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের ঝুঁকিও বাড়ে। তাই বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
    ইউএনও আরও বলেন, অতীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, তবে তা স্থায়ীভাবে কার্যকর হয়নি। কেন তা টেকসই হয়নি, সেই মূল্যায়ন জনগণের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
    বর্তমান বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কের যানজট নিরসনে সরকার ইতোমধ্যে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করছে।
    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে।
    পরিশেষে সোনারগাঁ উপজেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও।
    এছাড়া তিনি জানান, মোগরাপাড়া চৌরাস্তার পরিবেশ পুরোপুরি সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো: আল আমিন , সোনারগাঁও ,নারায়ন গঞ্জ
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.