Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রমে কড়াকড়ি: বিশেষ সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রমে কড়াকড়ি: বিশেষ সভা অনুষ্ঠিত

    adminমো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।March 30, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জ্বালানি কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার করতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

    সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিরা।
    সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে “ট্যাগ অফিসার” নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, তেল বিতরণে অনিয়ম প্রতিরোধ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়। পাশাপাশি গ্রাহকদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে তেল প্রাপ্তি নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্য আদায় রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    সভায় আরও জানানো হয়, মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। ট্যাগ অফিসারদের মাধ্যমে ফিলিং স্টেশনের দৈনিক মজুদ, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানির পরিমাণ, রেজিস্টার সংরক্ষণ, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং ও বিক্রয়ের হিসাব নিয়মিত যাচাই করা হবে।
    এছাড়া ডিপো থেকে জ্বালানি তেল গ্রহণের পর নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি শুরু না হলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ, জ্বালানি গ্রহণের এক ঘণ্টার মধ্যে বিক্রি শুরু বাধ্যতামূলক করা হয়েছে। প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
    ট্যাগ অফিসারদের আরও দায়িত্বের মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনের অনুমোদিত মজুদ ক্ষমতা যাচাই, অননুমোদিত স্থাপনা চিহ্নিত করা, ডিসপ্লে বোর্ড, ক্যাশ মেমো প্রদান, নির্ধারিত মূল্য অনুসরণ এবং অবৈধ বিক্রয় কার্যক্রম মনিটরিং করা। এছাড়া প্রতিদিন অন্তত তিনবার (সকাল, দুপুর ও সন্ধ্যা) স্টক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
    সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.