Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রথম অভিযান চালান নবাব সলিমুল্লাহ রোড, সদর প্রতিষ্ঠান মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাব অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এছাড়া নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল। আরও গুরুতরভাবে, ওটি ও পোস্ট-ওটি রুমে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও প্রোটোকল অনুসরণ করা হয়নি। যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও ডিপ্লোমা নার্সদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব অবৈধ কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা…
নারায়ণগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণ এবং পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। রবিবার (০৫ এপ্রিল) দুপুরে তিনি সোনারগাঁয়ে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর সমাধিসৌধ এবং সদর উপজেলা, নারায়ণগঞ্জে অবস্থিত ১৪৮২ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক মন্ডলপাড়া জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পুরাকীর্তিগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে দর্শনার্থীদের জন্য একটি উপযোগী ও আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হবে। এসময় তিনি আরও বলেন, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব স্থাপনাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়…
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর পৌরসভার কামারবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কামারবাগ এলাকার কাশেম (৬০) নামের এক ব্যক্তির লিচু বাগান সংলগ্ন টিনের ছাপড়া ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ২৫০ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ২৫০ গ্রাম…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮১ হাজার টাকা মূল্যের ২.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ২.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. মামুন (৪৮), পিতা মৃত আব্দুল গনি, পূর্বপাড়া, দেবীদ্বার, কুমিল্লা এবং মো. মাসুদ (৩৫), পিতা আলী নুর, তালতলা, মিজমিজি, নারায়ণগঞ্জ সদর। র্যাব আরও জানায়, আটক দুইজন…
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় পোল্ডার রোড এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ। গত ০৩/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব কাজী কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সিরাজুল হক (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির পরিচয়: মোঃ সিরাজুল হক (৫৭), পিতা- মৃত মমতাজ মিয়া, মাতা- মৃত রইচা খাতুন,…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে গত বুধবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎতের ট্রান্সফরমা থেকে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পশু খাদ্যের দোকান, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম ঘরসহ ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ…
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন কবীর (৩৪) ও রনি (৩২)। কবীরের পিতা রফিজউদ্দীন ও মাতা মাজেদা বেগম। তার বাড়ি গংগাপুর কালিবাড়ি, ইউপি সাদিপুর। অপরদিকে রনির পিতা শাহ আলম ও মাতা নার্গিস। তার স্থায়ী ঠিকানা পরাপর্দী মীরেরবাগ, ইউপি জামপুর। বর্তমানে তিনি গংগাপুর কালিবাড়িতে নানার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) পরিচালিত অভিযানে ধৃত আসামি কবীরের বসতবাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে তল্লাশি চালিয়ে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলো যাই যুদ্ধে…
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। একই রাতে পৃথক আরেকটি অভিযানে রূপগঞ্জ থেকে দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি মাদক…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের গতকাল রাতের অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পারভেজ, এসআই সারোয়ার ও সংগীয় ফোর্স সোনারগাঁ থানাধীন জাঙ্গাল গ্রামের আব্দুল করিম বেপারীর বাড়ির গ্যারেজে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্যারেজে পার্কিং করা মাদক ব্যবসায়ী ইমনের ব্যবহৃত একটি প্রাইভেট কারের ব্যাকডালা তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান