Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    adminমো.আল আমীন, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।May 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ (বাকসাপ)-এর “গুণীজন সংবর্ধনা ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬” অনুষ্ঠান। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজন সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্ট-এর আন্তর্জাতিক চেয়ারম্যান আনন্দ মহল সরকার।
    প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, আইএইচআরসি ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে “স্বাবলম্বী সারথী প্রকল্প” বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থান ও মানবিক সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
    তিনি উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনে আইএইচআরসি ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফেরদৌস আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মো. মফিকুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোশফিকুর রহমান।
    বক্তারা সাহিত্যচর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    এছাড়াও মনোজ্ঞ পরিবেশে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও সাহিত্যচর্চা বিস্তারে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, সাহিত্য সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
    অনুষ্ঠান শেষে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.