Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁও সরকারি কলেজে অধ্যক্ষ আবুল কালামের নেতৃত্বে দৃশ্যমান উন্নয়নের নতুন অধ্যায়

    সোনারগাঁও সরকারি কলেজে অধ্যক্ষ আবুল কালামের নেতৃত্বে দৃশ্যমান উন্নয়নের নতুন অধ্যায়

    adminমো.আল আমীন সোনারগাঁ,নারায়ণগঞ্জ।May 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সোনারগাঁও সরকারি কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং সোনারগাঁ উপজেলার একমাত্র সরকারি কলেজ হিসেবে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রেখে আসছে। তবে দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন তেমন চোখে না পড়লেও বর্তমান অধ্যক্ষ আবুল কালাম যোগদানের পর কলেজে দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে।

    সোনারগাঁ প্রতিবেদক:
    ১২ মে মঙ্গলবার সরেজমিনে সোনারগাঁও সরকারি কলেজ পরিদর্শনে গিয়ে দেখা যায়, কলেজজুড়ে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ এবং শৃঙ্খলাপূর্ণ কার্যক্রমের এক নতুন চিত্র ফুটে উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও এ পরিবর্তন নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
    সোনারগাঁ উপজেলার একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি হাজারো শিক্ষার্থীর শিক্ষার কেন্দ্র। অধ্যক্ষ আবুল কালাম দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছরের মধ্যেই কলেজের অবকাঠামো, শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছেন, যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
    অধ্যক্ষ আবুল কালাম জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে সমাধানের উদ্যোগ নেন। সাবেক সিনিয়র শিক্ষা সচিব জুবায়ের সিদ্দিকী তাকে এ প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়ার পর থেকেই উন্নয়ন পরিকল্পনা হাতে নেন।
    শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনার্স ভবনসহ কলেজের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে এবং দুই পাশে দুটি নতুন গেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় অধিক মনোযোগী হতে পারে।
    শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়েছে এবং তারা পড়াশোনায় আরও উৎসাহ পাচ্ছে।
    এছাড়া শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে।
    অধ্যক্ষ আরও জানান, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার সুযোগ, ছেলে ও মেয়েদের পৃথক কমনরুম এবং বিজ্ঞান বিভাগের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
    বর্তমানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ২০ জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সংকট নিরসনে অনার্স বিভাগসহ মোট ৬৯ জন শিক্ষকের পদ সৃষ্টির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষক সংকট দূর হলে কলেজ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
    কলেজের শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ আবুল কালাম দায়িত্ব নেওয়ার পর কলেজের শিক্ষা পরিবেশে আমূল পরিবর্তন এসেছে। শৃঙ্খলা ফিরেছে, শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
    শিক্ষার্থীরা অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তার নেতৃত্বে সোনারগাঁও সরকারি কলেজ আরও আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.