Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    adminমো.আল আমীন প্রধান, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।May 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ:জ:মু: আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    প্রধান অতিথির বক্তব্যে আ:জ:মু: আহসান শহীদ সরকার বলেন, কৃষির আধুনিকায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উন্নত প্রযুক্তির ব্যবহার, মানসম্মত বীজ, আধুনিক সেচ ব্যবস্থা এবং সঠিক ফসল ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। তিনি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
    সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। মাঠ পর্যায়ে এসব সুবিধা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি কৃষকদের সরকারি সেবা গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
    সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কৃষি প্রকল্প, উন্নত বীজ, সেচ ব্যবস্থা ও ফসল ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত কৃষকদের মাঝে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা তুলে ধরা হয় এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
    সভা শেষে কৃষকদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং ভবিষ্যতে কৃষি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.