Author: মো.আল আমীন প্রধান,সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

সোনারগাঁয়ে ৩ গ্রামবাসীর মধ্যে টেটা বল্লম যুদ্ধ দফায় দফায় সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ঝনঝনানি আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ চলে। সংঘাত চলাকালে উভয় পক্ষ দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা…

Read More

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী জমিতে কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে। তারা কাজে বাধা দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারধরের চেষ্টা চালায়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভিযুক্তরা ভবিষ্যতে যেকোনো মূল্যে জমি দখল করে নেবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীর আশঙ্কা, জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় গ্রহণ করেছেন। এ বিষয়ে সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে এর ব্যবস্থা…

Read More

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে খাদ্য প্রস্তুত ও বিপণনের অভিযোগে এক বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও সোনাপুর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচপুর এলাকার গোল্ডেন প্লাস নামক একটি বেকারিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষনা দিয়েছেন জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অনুষ্ঠিত চুরি ডাকাতি, ছিনতাই মাদক জুয়াসহ অসামাজিক কার্যকলাপসহ অপরাধ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন। জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজ…

Read More

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশপ্রেমের আবহে সোনারগাঁয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,…

Read More

মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোনারগাঁ উপজেলা সেজেছে বর্ণিল ও উৎসবমুখর সাজে। লাল-সবুজের পতাকায় ও আলোকসজ্জায় পুরো উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে দেশপ্রেমের আবহ। সরকারি-বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক দ্বীপ ও গুরুত্বপূর্ণ মোড়ে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করা হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এর উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, বিজয় র‌্যালি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এদিকে বিজয় দিবসকে ঘিরে সোনারগাঁয়ের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ…

Read More

সোনারগাঁ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আসিফ আল জিন্না এবং সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মুহিববুল্লার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তাদের যোগদানের মধ্য দিয়ে উপজেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা। যোগদানের পর ইউএনও আসিফ আল জিন্না সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলার চলমান প্রকল্প, সেবা কার্যক্রম ও বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে প্রাথমিক ধারণা নেন। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়মতো সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে নতুন ওসি মুহিববুল্লা থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের প্রত্যয় ব্যক্ত…

Read More

নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। তিনি বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত‍্যয়ে এগিয়ে চলছি। রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বৈঠকে সিইসি ছাড়া নির্বাচন কমিশনার আব্দুর…

Read More