Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে দুই দিনের আল্টিমেটাম

    সোনারগাঁয়ে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে দুই দিনের আল্টিমেটাম

    adminমো.আল আমীন, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।March 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া উপজেলা রোড এবং মোগরাপাড়া কলেজ রোডে দীর্ঘদিনের যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের পশ্চিম ও পূর্ব পাশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ফুটপাতের অবৈধ দোকানদারদের দুদিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে না নিলে আগামী বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
    এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আবুল রহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    প্রশাসনের এ উদ্যোগে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানান।
    মো.আল আমীন
    সোনারগাঁ প্রতিনিধি
    তারিখঃ ০৩-০৩-২০২৬

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.