Author: মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারো ভয়াবহ টেটাযুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিয়ন্ত্রণ ও পূর্ব শত্রুতার জের ধরে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে।সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ গভীর রাতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ’র নেতৃত্বে এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই মাদক কারবারির নাম সুমাইয়া আক্তার বকুল। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দী গ্রামের মতিনের মেয়ে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আসারি চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান,…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মিজানুর রহমান (৩৮), যিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ নামে পরিচিত। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী সেলিম মিয়াকেও (৩৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জ্বালানি কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার করতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিরা। সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে “ট্যাগ অফিসার” নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, তেল…

Read More

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সোমবার (২৯ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও মফিজুল ইসলাম গং দীর্ঘদিন ধরে ভরৎ মৌজার এসএ খতিয়ান ১৬৫ এবং আরএস খতিয়ান ৪৭ নং খতিয়ানভুক্ত (এসএ দাগ ১৯২, আরএস দাগ ২৮১) মোট ১১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ ক্রয় করে ভোগদখল করে আসছেন। এই জমি নিয়ে প্রতিবেশী কেমু উদ্দিন (কেমু), নবু মিয়া, হাবিবুল্লাহ, ফাহিমসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের রিয়াজুল আদালতে একটি পিটিশন মামলা (নং…

Read More

গ্যাস চুরি ও রাজস্ব ফাঁকির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভার দত্তপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক চুনা কারখানা। দত্তপাড়া এলাকার মোঃ ইউনুসের পরিত্যক্ত জায়গা এবং দত্তপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় আল মোস্তফা এবং মাসুম চৌধুরীর জায়গায় এসব চুনা কারখানা স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর ভাষ্য, চুনা কারখানার যাঁরা চালায় তারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। তাদের অভিযোগ সোনারগাঁও পৌরসভা এলাকায় বর্তমানে ব্যাঙের ছাতার মতো অবৈধ চুনা কারখানা গড়ে উঠছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।এতে করে স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। অনুসন্ধানে জানা যায়, তিতাস গ্যাস…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নতুন করে একটি অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার প্রস্তুতির অভিযোগ উঠেছে। এতে করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি ব্রিজের নিচে ইতোমধ্যে মাটি খনন করে গ্যাস লাইনের কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আজ রাত ৯টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় ওই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হতে পারে। এ ঘটনায় মৃধাকান্দি এলাকার মঞ্জুর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ চুনা কারখানার কার্যক্রম চলছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে এসআই আরিফুজ্জামান, এসআই মোঃ ছারোয়ার হোসেন এবং এএসআই সাইফুল ইসলামসহ একটি টিম মহাসড়কের ঢাকা গামী লেনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আটককৃত…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পৌরসভার মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও…

Read More

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। এ সময় উপজেলার বিভিন্ন ফার্মেসি ও কসমেটিকস দোকানে তদারকি করা হয়। অভিযানকালে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মোগরাপাড়া চৌরাস্তায় জলিল প্লাজায় অবস্থিত রবিউল ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ অবৈধ কসমেটিকস সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নূরা বেপারী মার্কেটে অবস্থিত তামান্না কসমেটিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয়…

Read More