Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 5 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে অবৈধ ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ

    সোনারগাঁয়ে অবৈধ ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিল প্রশাসন, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ

    adminমো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।April 6, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত ৫টি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে এসব কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভা ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব অবৈধ কারখানা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, সোনারগাঁ থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
    অভিযানকালে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা এবং তার চাচা দুলাল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পিরোজপুর ইউনিয়নের মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দুটি, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় দুটি এবং দৌলেরবাগ এলাকায় একটি চুনা কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
    তিনি আরও জানান, এই চক্রটি প্রতিদিন প্রায় ৫৬ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল, যার ফলে সরকার প্রতি মাসে মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
    এর আগেও তিতাস কর্তৃপক্ষ একাধিকবার এসব কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছিল। তবে সংযোগ বিচ্ছিন্ন করার পরদিনই পুনরায় সংযোগ নিয়ে ব্যবসা চালু করা হতো। সর্বশেষ খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে কারখানার ভাট্টিগুলো গুড়িয়ে দেয়।
    অভিযান চলাকালে প্রায় ১,১৫০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীরা পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে জেল-জরিমানা কার্যকর করা সম্ভব হয়নি।
    প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.