Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    September 5, 2026

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026

    সোনারগাঁয়ের এম পি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খোঁজ নিতে ছুটে গেলেন সমাজ সেবক পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 6 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে উদযাপিত হলো বৈশাখী মেলা ও সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে শুরু হলো ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

    সোনারগাঁয়ে উদযাপিত হলো বৈশাখী মেলা ও সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে শুরু হলো ৭ দিনব্যাপী বৈশাখী মেলা

    adminমো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।April 14, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সোনারগাঁয়ে উদযাপিত হলো বৈশাখী মেলা ও

    সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে শুরু হলো ৭ দিনব্যাপী বৈশাখী মেলা।
    বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
    ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
    এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে মেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
    মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীদের অংশগ্রহণে ২৬টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই, পটচিত্র, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা কারুপণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

    এছাড়া প্রতিদিন আয়োজন করা হয়েছে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের জন্য থাকছে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা—তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা—আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী খাবার ও পিঠাপুলির সমাহারও।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমরা যেমন আনন্দ করব, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী করার দিকে নজর রাখতে হবে। বিলাসিতা নয়, দেশের সম্মান বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটি ঘোষণা

    September 5, 2026

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “হাজী আহমেদ হোসাইন হিরো “

    September 5, 2026

    সোনারগাঁয়ের এম পি আজহারুল ইসলাম মান্নানের অসুস্থতার খোঁজ নিতে ছুটে গেলেন সমাজ সেবক পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

    September 5, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.