Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ চৌরাস্তায় শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড

    June 18, 2026

    ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি

    June 11, 2026

    সোনারগাঁ মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»রাজনীতি»সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ (তিন) এর বিএনপি দলীয় প্রাথমিক মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান এর মনোনয়ন দলীয় স্বার্থে পরিবর্তন করার লক্ষ্যে সোনারগাঁয়ে ৭ নেতার বিশাল জনসভা

    সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ (তিন) এর বিএনপি দলীয় প্রাথমিক মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান এর মনোনয়ন দলীয় স্বার্থে পরিবর্তন করার লক্ষ্যে সোনারগাঁয়ে ৭ নেতার বিশাল জনসভা

    adminসোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃNovember 23, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে
    ৩১ দফা অবহিত করন
    সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

    ২২ নভেম্বর ২০২৫ ইং শনিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর বালুর মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

    জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন
    ১। অধ্যাপক মোঃ রেজাউল করিম-
    সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি
    ২।আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন-
    সাবেক সংসদ সদস্য ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি
    ৩।অধ্যাপক মামুন মাহমুদ-
    আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি
    8।ওয়ালিউর রহমান আপেল-
    সাবেক মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
    ৫।খন্দকার মোঃ আবু জাফর-
    সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি
    ৬।অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
    ১০ কেন্দ্রীয় কমিটি
    সাবেক সহ-সভাপতি, সেচ্ছাসেবক দল
    ৭।আল মুজাহিদ মল্লিক-
    ১ নং সহ-সভাপতি সোনারগাঁ। ও বিএনপি কেন্দ্রীয় নেতা সাক্কু উপজেলা বিএনপি
    সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন।

    সোনারগাঁও পৌর বিএন পির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,তপন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম, রওশন, মোবারক হোসেন,মোঃ রাজা মিয়াসহ সকলের নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের নিয়ে আজহারুল ইসলাম মান্নান এর মনোনয়ন বাতিলের দাবিতে কাঁচপুর সমাবেশে যোগদান এবং সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের সঠিক প্রার্থী মনোনয়ন করার লক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন।
    এর কিছুদিন পূর্বে এই ৭ নেতা তারেক রহমান বরাবর চিঠি প্রদান করেন যা নিম্নে উল্লেখ্য করা হলো।

    মাধ্যম: সম্মানিত মহাসচিব- বাংলাদেশ জাতীয়তাবাদী দল

    বিষয়ঃ নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ (তিন) এর বিএনপি দলীয় প্রাথমিক মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান এর মনোনয়ন দলীয় স্বার্থে পরিবর্তন করার আবেদন।

    সুপ্রিয় মহোদয়,

    আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

    আমরা নিম্নস্বাক্ষরকারীগণ আপনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ এর কর্মী। এই নির্বাচনী এলাকা পুর্নগঠিত হয়েছে (১) সোনারাগাঁও থানা এবং (২) সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে। সোনারগাঁও একটি ঐতিহাসিক এবং সিদ্ধিরগঞ্জ একটি শিল্পসমৃদ্ধ বাণিজ্যিক এলাকা। এই এলাকার অধিবাসীগণ অনেক সচেতন এবং রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমরা নিম্নস্বাক্ষরকারীগণ এই নির্বাচনী এলাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার প্রত্যাশায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি।

    এই নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশা শিক্ষিত, অভিজ্ঞ এবং যোগ্য যে কোন ব্যক্তি যাতে বিএনপি দলীয় এমপি হয়ে সংসদে বলিষ্ট ভূমিকা রাখতে পারে। প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন জনাব আজহারুল ইসলাম মান্নানকে দেওয়ায় সর্বস্তরের মানুষ হতাশ হয়েছে এবং এই মনোনয়ন বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল তাদের দলীয় প্রার্থী যাকে দিয়েছে সে স্থানীয় সুনামধন্য কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। ৫ইং আগষ্ট ২০২৪ এর পরবর্তীতে সোনারগাঁও উপজেলা এলাকায় চাঁদাবাজী, জায়গাজমি দখল, নদীপথে চাঁদাবাজী, মামলা-মোকদ্দমা, বালুর ব্যবসা ও অনৈতিক ভাবে টাকা আদায় এবং বিপুল পরিমান অর্থের বিনিময়ে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মেম্বারদের কে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে।

    দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য এবং সাধারণ জনগনের সাথে অশালীন আচরণ দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন ও জনপ্রিয়তা তলানীতে পৌঁছেছে। উল্লেখ্য যে ৫ আগষ্ট ২০২৪ইং থেকে ০৪ (চার) দিন মেঘনাঘাট সেতুর টোলপ্ল্যাজার আদায়কৃত টোল জোড়পূর্বক লুট করে নেয়। সিদ্ধিরগঞ্জ থানাবাসীকে সন্ত্রাসী উল্লেখ করে বক্তৃতা দেওয়ায় সিদ্ধিরগঞ্জবাসী ক্ষুদ্ধ। এই সকল কারণসহ আরো অনেক কারণ আছে যা উল্লেখ করতে আমার লজ্জাবোধ এবং ইতস্তবোধ করছি। জাতীয় দৈনিক এবং বিভিন্ন মিডিয়াতে বহু সংবাদ প্রকাশিত হয়েছে।

    সাম্প্রতিক সময়ে নিজ অপকর্ম ঢাকতে সাড়া বাংলাদেশে বিএনপি চাঁদাবাজী করছে। ঢাকায় মীর্জা আব্বাসের পোলাপান চাঁদাবাজী করে এই বক্ত্যেবের কথোপকথন প্রচার মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এতে দলের ভাবমূর্তি দেশে-বিদেশে ক্ষুন্ন হয়েছে। আমরা আমাদের সততার সাথে আপনাকে জানাচ্ছি জনাব আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে নির্বাচন করে কোন অবস্থায় বিজয় লাভ করা সম্ভব হবে না। এখানে উল্লেখ্য যে জনাব আজহারুল ইসলাম মান্নানের কোন শিক্ষাগত যোগ্যতাও নাই।

    আমরা নিম্নস্বাক্ষরকারীগণ বাস্তব অবস্থা পর্যবেক্ষন এবং বিশ্লেষণ করে ঐক্যমতের ভিত্তিতে জানাচ্ছি যে, দলের বৃহত্তম স্বার্থে আমরা যে কোন প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। তাই আপনার নিকট আমাদের আবেদন, জনাব আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে আমাদের মধ্যে থেকে যাকেই মনোনয়ন দিবেন তাকে নিয়েই আমরা সম্মিলিতভাবে নির্বাচনে কাজ করব এবং ইনশাআল্লাহ আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে এই আসনটি আপনাকে উপহার দিব। মহান আল্লাহ্ আমাদের সহায় হউন।

    আপনার গুনমুগ্ধ,

    ১।মোহাম্মদ রেজাউল করিম
    সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি
    মোবাইলঃ +৮৮০১৮৮২৪৩৪১৭৩

    ২।আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন-
    সাবেক সংসদ সদস্য ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি
    মোবাইলঃ +৮৮০১৯২৩৩৩৯৭৪০

    ৩।অধ্যাপক মামুন মাহমুদ-
    আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি
    মোবাইলঃ +৮৮০১৭০৫১৭১১১০

    8।ওয়ালিউর রহমান আপেল-
    সাবেক মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
    মোবাইলঃ +৮৮০১৭১৩০০১২২৯

    ৫।খন্দকার মোঃ আবু জাফর-
    সাবেক সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি
    মোবাইলঃ +৮৮০১৯১৩২৫৪৪৪৮

    ৬।অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল-
    কেন্দ্রীয় কমিটি
    সাবেক সহ-সভাপতি, সেচ্ছাসেবক দল
    মোবাইলঃ +৮৮০১৯১২৮৩৫৬৫৮
    101979400393 (wp)

    ৭।আল মুজাহিদ মল্লিক-
    ১ নং সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা বিএনপি
    মোবাইলঃ +৮৮০১৭১১৮১২২৯

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে দুই দিনের আল্টিমেটাম

    March 3, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া মার্কায় গণসংযোগ, জনতার ঢল

    February 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।June 6, 2026

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পিকআপচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল ভর্তি পিকআপ ও গুরুত্বপূর্ণ…

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

    February 26, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.