Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ চৌরাস্তায় শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড

    June 18, 2026

    ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি

    June 11, 2026

    সোনারগাঁ মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»রাজনীতি»সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না

    সংস্কার দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না

    adminadminOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না। জনগণের হাতে ক্ষমতা আনতে হলে শ্রমিক কৃষক জনগণের সংগঠন গড়ে তুলতে হবে।

    শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জনগণের হাতে ক্ষমতা ও গণরাজনৈতিক অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    সভায় সংগঠনের প্রয়াত সভাপতি বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় বক্তৃতা করেন, জাতীয় মুক্তি কাউন্সিলের দক্ষিণ অঞ্চলের সভাপতি সজীব রায়, জাতীয় মুক্তি কাউন্সিলের উত্তর অঞ্চলের সভাপতি মজিবর রহমান, জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব অঞ্চল-৩ এর সভাপতি ভুলন ভৌমিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল প্রমুখ।

    সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি মিতু সরকার।

    ফয়জুল হাকিম বলেন, সংস্কার বা জোড়াতালি দিয়ে জনগণের হাতে ক্ষমতা আসবে না।জনগণের সরকার সংবিধান রাষ্ট্র কায়েম হবে না। শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম জোরদার করতে জাতীয় মুক্তি কাউন্সিলের ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে।

    তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত নায়ক বাংলাদেশের শ্রমজীবী জনগণ।কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-সমাজ আন্দোলন শুরু করলেও পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদে রাস্তার লড়াইয়ে শ্রমজীবী জনগণ বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আগামী দিনে জনগণের হাতে ক্ষমতা আনতে সর্বত্র শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষক জনগণের সংগঠন গড়ে তুলতে হবে।

    সজীব রায় বলেন, জনগণের সার্বিক মুক্তির সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। জনগণের হাতে ক্ষমতা আনতে হবে।

    মজিবর রহমান বলেন, শ্রেণি সংগ্রাম বিকশিত করে বৈষম্যমূলক এই সমাজ উচ্ছেদ করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে যানজট নিরসন ও ফুটপাত দখল মুক্ত করতে দুই দিনের আল্টিমেটাম

    March 3, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া মার্কায় গণসংযোগ, জনতার ঢল

    February 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।June 6, 2026

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পিকআপচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল ভর্তি পিকআপ ও গুরুত্বপূর্ণ…

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

    February 26, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.