Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ চৌরাস্তায় শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড

    June 18, 2026

    ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি

    June 11, 2026

    সোনারগাঁ মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»আন্তর্জাতিক»ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের ৪৫০ ইহুদির

    ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের ৪৫০ ইহুদির

    adminadminOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্ব জাতিসংঘ ও বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, গাজায় ইসরাইলের ‘অমানবিক ও বিবেকবর্জিত’ কর্মকাণ্ডের জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে। তাদের দাবি, ইসরাইল সেখানে গণহত্যা চালাচ্ছে।

    একটি উন্মুক্ত চিঠিতে তারা আহ্বান জানিয়েছেন গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে। এই চিঠিতে ৪৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক ইসরাইলি কর্মকর্তা, বুদ্ধিজীবী, লেখক ও শিল্পীরা। এই উদ্যোগটি এমন সময় এলো, যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারেন বলে খবর প্রকাশ পেয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, আমরা ভুলে যাইনি যে মানবজীবনের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় প্রণীত আইন, সনদ ও কনভেনশনগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল হলোকাস্টের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে। কিন্তু সেই সুরক্ষাগুলো ইসরাইল নিরন্তর লঙ্ঘন করে আসছে।

    চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন—ইসরাইলের সাবেক নেসেট স্পিকার আভরাহাম বার্গ, শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, লেখক মাইকেল রোজেন ও নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জনাথন গ্লেজার, অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার, এবং দার্শনিক ওমরি বোহেম। তারা বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় বাস্তবায়ন করতে, অস্ত্র বিক্রি বন্ধ করতে এবং যুদ্ধাপরাধে জড়িত ইসরাইলি কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দিতে।

    এই পিটিশনটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন ইহুদিদের মধ্যেও ইসরাইলবিরোধী মনোভাব বেড়েছে। ওয়াশিংটন পোস্ট-এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করেছে, আর ৩৯ শতাংশ মনে করেন এটি গণহত্যা চালাচ্ছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি-এর আরেক জরিপে বলা হয়েছে, অর্ধেক মার্কিন ভোটারও একই মত পোষণ করেন।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলার ব্যাপকতা বিশ্বজুড়ে তীব্র নিন্দা কুড়িয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতার ঢেউ সৃষ্টি করেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে সেখানে অন্তত ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    দুবাই এয়ারশোতে ভারতের তেজস বিমান দুর্ঘটনা

    November 21, 2025

    লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    November 15, 2025

    পরিণতির ‘ভয়ে’ তাইওয়ানের বিপক্ষে পদক্ষেপ নেবে না চীন: ট্রাম্প

    November 3, 2025
    সর্বশেষ
    জাতীয়

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।June 6, 2026

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পিকআপচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল ভর্তি পিকআপ ও গুরুত্বপূর্ণ…

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

    February 26, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.