Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»আন্তর্জাতিক»লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

    adminঅনলাইন ডেস্কNovember 15, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    লাতিন আমেরিকায় নতুন করে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর দাবি, লাতিন আমেরিকা থেকে তৎপরতা চালানো ‘মাদক-সন্ত্রাসীদের’ নির্মূল করতে ওয়াশিংটন নতুন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

    সম্প্রতি লাতিন আমেরিকার জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিছু সামরিক অভিযানও চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে স্থলপথে হামলা চালাতে পারে ও এটা হলে সংঘাতের বিস্তৃতি বাড়বে এ আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই নতুন অভিযানের ঘোষণা দিল ওয়াশিংটন।

    পিট হেগসেথ এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ারের ঘোষণা দিচ্ছি। এ অভিযান আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে, আমাদের সীমানা থেকে মাদক-সন্ত্রাসীদের নির্মূল করবে। যেসব মাদক আমাদের মানুষকে মেরে ফেলছে, সেসবের প্রবেশও রোধ করবে।’

    অভিযানের ঘোষণা দিলেও কবে থেকে শুরু হবে, সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ ছাড়া এই অভিযানের পরিসর কেমন হবে এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার জলসীমায় যেসব অভিযান চালিয়েছে, সেসব থেকে এর পার্থক্য কী হবে, তা-ও জানানো হয়নি।

    নতুন যে অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে, সে সম্পর্কে জানতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। অবশ্য পেন্টাগনের মুখপাত্র মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য ছাড়া আর কিছু জানাতে রাজি হননি। তবে একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ভেনেজুয়েলায় নতুন করে অভিযানের বিস্তারিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর মধ্যে স্থলপথে হামলা চালানোর বিষয়টি আছে বলে প্রতিবেদনে জানানো হয়।

    এদিকে সূত্রের বরাতে রয়টার্স গতকাল শুক্রবার জানায়, ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান কীভাবে চালানো হবে, এ নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা তিন দফায় বৈঠক করেন। হোয়াইট হাউসে হওয়া এসব বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি।

    উল্লেখ্য, লাতিন আমেরিকায় অভিযান চালাতে যুক্তরাষ্ট্র এফ-৩৫ যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। পাশাপাশি গত সপ্তাহে ওই অঞ্চলে পাঠিয়েছে মার্কিন বিমানবাহী রণতরি জেরাল্ড ফোর্ড। এই রণতরিতে ৫ হাজার সেনা ও ৭৫টি যুদ্ধবিমান রয়েছে।

    মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে সামরিক অভিযান চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত সেপ্টেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক জলসীমায় ২০টি নৌযানে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর হামলায় ৭৬ জন নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

    December 11, 2025

    সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার

    December 7, 2025
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.