Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

    June 25, 2026

    সোনারগাঁয়ে “কৃষিই সমৃদ্ধি” স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

    June 25, 2026

    সোনারগাঁ চৌরাস্তায় শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 26 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»খেলা»মেসিকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের

    মেসিকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের

    adminadminOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি করতে রাজি হয়েছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মেসি ক্লাবটির সঙ্গে থাকবেন। আজ এক বিবৃতিতে ইন্টার মায়ামি এ খবর দিয়েছে।

    ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স ফিডে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসিকে চুক্তিতে সই করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ‘হি ইজ হোম’।

    ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মায়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’

    আর্জেন্টাইন এই তারকা আরও বলেছেন, ‘মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

    ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘মেসি এখনো আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং এখনো জিততে চান। মালিক হিসাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের, যিনি খেলাটিকে এত ভালোবাসেন এবং যিনি এই দেশে খেলার জন্য এত কিছু করেছেন এবং তরুণ প্রতিভার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।’

    ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি ২০২৫ এমএলএস মৌসুমের মাধ্যমে শেষ হতে চলেছে। এখন নতুন চুক্তির মাধ্যমে আরেকটি বিষয়ও অনেকটা নিশ্চিত, ২০২৬ বিশ্বকাপে খেলতে চলেছেন মেসি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

    November 3, 2025

    টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা

    October 24, 2025

    ভারত সিরিজের মধ্যেই অস্ট্রেলিয়া স্কোয়াডে রদবদল

    October 24, 2025
    সর্বশেষ
    জাতীয়

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।June 6, 2026

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক পিকআপচালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মালামাল ভর্তি পিকআপ ও গুরুত্বপূর্ণ…

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

    February 26, 2026

    নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জয়ী প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভূমিদস্যুতা, চাঁদাবাজি মাদক নির্মূলের ঘোষণা

    February 14, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.