Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»খেলা»টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা

    টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা

    adminadminOctober 24, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করার পর সীমিত ওভারের সিরিজ শুরুর আগে পাকিস্তান সফরে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। টি–টোয়েন্টি দলের অনিয়মিত অধিনায়ক ডেভিড মিলার ও পেসার জেরাল্ড কোটজে ইনজুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন।

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

    আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিলারের। তবে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তিনি সফর থেকে ছিটকে পড়েছেন।

    অন্যদিকে, কোটজে বুকের মাংসপেশিতে চোট পেয়েছেন। নামিবিয়ার বিপক্ষে এই মাসে অনুষ্ঠিত একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় এই ইনজুরি পান তিনি। ফলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটোতেই খেলতে পারবেন না তিনি।

    তার পরিবর্তে টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ম্যাথিউ ব্রিটস্কে ও নতুন মুখ টনি ডি জর্জি। দলের নেতৃত্ব দেবেন ডোনোভান ফেরেইরা। ওয়ানডে স্কোয়াডে কোটজের জায়গায় যুক্ত হয়েছেন অটনিল বার্টম্যান।

    পাকিস্তান সফরে বিশ্রামে থাকবেন টেস্ট সিরিজে অংশ নেওয়া কয়েকজন নিয়মিত তারকা খেলোয়াড়, যার মধ্যে রয়েছেন টি–টোয়েন্টির নিয়মিত অধিনায়ক এডেন মারক্রাম, ব্যাটার ট্রিস্টান স্টাবস ও পেসার কাগিসো রাবাদা। ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমাও সফরে যাচ্ছেন না; তিনি কাফ ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসনে রয়েছেন, যাতে ভারতের বিপক্ষে আগামী মাসের টেস্ট সিরিজে খেলতে পারেন।

    দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল:

    ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটস্কে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাদ উইলিয়ামস।

    ওয়ানডে দল:

    ম্যাথিউ ব্রিটস্কে, অটনিল বার্টম্যান, করবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিজর্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিডি, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, লিজাদ উইলিয়ামস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin
    • Website

    Related Posts

    ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

    November 3, 2025

    মেসিকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের

    October 24, 2025

    ভারত সিরিজের মধ্যেই অস্ট্রেলিয়া স্কোয়াডে রদবদল

    October 24, 2025
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.