ঢাকা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক বাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পাশে অবস্থিত হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার, মেঘনাঘাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ, এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো,রায়হান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত।হাইওয়ে পুলিশের উদ্যোগে চালু হওয়া এ নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহন শনাক্ত, যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ফলে মহাসড়কে আইন প্রয়োগ আরও দ্রুত ও কার্যকর হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
