Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 12 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    adminমো. আল আমীন প্রধান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিJuly 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
    সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    ​নিহত মায়া আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয়রা।
    ​আহত চারজন হলেন- উপজেলার বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি ভুট্টা মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মায়া আলমের মৃত্যু হয়।
    দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অটোরিকশার ভেতরে থাকা চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।
    খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
    তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো. আল আমীন প্রধান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে কুমিল্লাগামী মোটরসাইকেল আরোহী মুফতি ট্রাকচাপায় নিহত

    September 10, 2026

    সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আবারও পাঁচ শতাধিক দোকান পাট অবৈধ স্থাপনা উচ্ছেদ

    September 10, 2026

    চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে জামপুর ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

    September 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.