Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 24 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    adminমো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। July 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ি মোড় রাস্তা থেকে কোনাবাড়ী রাস্তা পর্যন্ত সংযোগ সড়কটিতে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যার কারণে অটোরিকশা ও ভ্যানসহ অন্যান্য যানবাহন প্রায়ই বিকল হয়ে যায় এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।সড়কের বর্তমান পরিস্থিতি ও সমস্যাসমূহ:যানবাহন চলাচল ব্যাহত: বড় বড় গর্তের কারণে ট্রাক বা ভারী যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: রাস্তাটির বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়, যা মরণ ফাঁদে পরিণত হয়।জনদুর্ভোগ: রোগী, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।স্থানীয়রা এবং ভুক্তভোগী ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কার বা পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
    বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, এক কিলোমিটার রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরে গেছে। অনেক জায়গার পিচ উঠে মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। খানা-খন্দের মধ্যেই চলছে যানবাহন।
    সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমির উদ্দিন দৈনিক বঙ্গ নিউজ পত্রিকা পত্রিকা”কে বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি দুর্ঘটনা হয় এ রাস্তাতে। অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই অনেক ভোগাস্তি নিয়েই আমাদের এ রাস্তা যাতায়াত করতে হয়।’
    সাদিপুর এলাকার বাসিন্দা
    মো.আল আমীন প্রধান দৈনিক বঙ্গ নিউজ পত্রিকা”কে বলেন, ‘প্রতিদিনই আমাদের ও চাকুরীজীবিদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েকদিন আগেও একটি রিকশা সাদিপুর কেন্দ্রীয় মোল্লাবাড়ী মসজিদ মোড়ে উল্টে যায়। এতে মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সরকারের কাছে অনুরোধ করছি দ্রুত এ রাস্তা মেরামত করার ব্যবস্থা করেন।’

    স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন দৈনিক বঙ্গ নিউজ পত্রিকা”কে বলেন, ‘নারায়ণগঞ্জের মধ্যে মনে হয় এতো খারাপ রাস্তা আর নেই। জনপ্রতিনিধিরা যদি এ রাস্তাটি সংস্কার করতে না পারে তাহলে তারা যেন নৌকা চলাচলের ব্যবস্থা করে দেয়।’
    এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী দৈনিক বঙ্গ নিউজ পত্রিকা ” কে বলেন, ‘ আশা করছি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির কাজ শুরু হয়ে যাবে।
    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত দৈনিক বঙ্গ নিউজ পত্রিকা” কে বলেন, আমি আগে এ রাস্তা সম্পের্কে অবগত ছিলাম না। আপনার মাধ্যমে অবগত হলাম। রাস্তাটি এলজিআরটির। এ বিষয়ে উপজেলা মিটিংয়ে বসে আলোচনা করে ব্যবস্থা নিবো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    July 19, 2026

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    July 13, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.