Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, September 4 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

    adminনিজস্ব প্রতিনিধিJuly 19, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মানবদেহের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফ)।
    পণ্যগুলো হলো—
    ১.ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’
    ২. ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ এবং
    ৩. আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশের কথা জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
    সংস্থাটি বলেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ল্যাব পরীক্ষায় উল্লিখিত তিনটি পণ্যে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এসব পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    বাজার থেকে তুলে নেওয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যের বিপণন বন্ধের নির্দেশ এবং জনসাধারণকে এসব খাদ্যপণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছে বিএসএফ।
    এর আগে ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ইষ্ট বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিনিধি
    • Website

    Related Posts

    আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    September 1, 2026

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে হারুন অর রশিদ মিঠুর নেতৃত্বে বিশাল শোডাউন

    September 1, 2026

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.