Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026

    সোনারগাঁয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

    August 11, 2026

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 28 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    নারায়ণগঞ্জ সোনারগাঁ জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

    adminমো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। July 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপান প্রবাসীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শর্টগানও উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি ডাকাতি মামলায় মোট পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
    সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
    পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই জাপান প্রবাসী এক ব্যক্তি পরিবারসহ ঢাকা যাওয়ার পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ডাকাতদলের কবলে পড়েন। ডাকাতরা তাদের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
    ঘটনার তদন্তে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া স্বর্ণালংকার, ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তবে এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে।
    অন্যদিকে, গত ২ জুলাই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আনসার সদস্যদের কাছ থেকে দুটি শর্টগান লুট করে নিয়ে যায় ডাকাতরা।
    এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।
    • Website

    Related Posts

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026

    সোনারগাঁয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

    August 11, 2026

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.