Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026

    সোনারগাঁয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

    August 11, 2026

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 19 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»জাতীয়»সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশসহ আহত ৪

    সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশসহ আহত ৪

    adminমো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।July 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। অভিযুক্তদের ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হলে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    ৪ই জুলাই শনিবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    আহতরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত তিন পুলিশ সদস্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    আহত এসআই সুরুজ্জামান জানান, মহাসড়কে সংঘটিত একাধিক মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার এবং উদ্ধার অভিযান পরিচালনার অংশ হিসেবে তিনি দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় অভিযুক্ত সাগর ও তার ভাই সজল পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি গ্রেপ্তারের সময় পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
    ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    মো.আল আমীন প্রধান সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
    • Website

    Related Posts

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু, যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ

    August 18, 2026

    সোনারগাঁয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্য সামগ্রী রাখার দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

    August 11, 2026

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.