Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সোনারগাঁ সোনাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

    July 28, 2026

    সোনারগাঁয়ের ইতিহাস

    July 24, 2026

    সোনারগাঁ সাদিপুর টু কোনাবাড়ী রাস্তার খানাখন্দে বেহাল অবস্থাঃ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

    July 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8 , 2026
    ডেইলি বঙ্গ নিউজ
    Facebook X (Twitter) Instagram YouTube
    ই-পেপার
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • চাকরি
    • শিক্ষাঙ্গন
    • আরও
      • ধর্ম
      • লাইফস্টাইল
    ডেইলি বঙ্গ নিউজ
    Home»শিক্ষাঙ্গন»সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    adminঅনলাইন ডেস্কNovember 17, 2025
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

    “সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

     সোমবার ( ১৭ নভেম্বর ) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে ও বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
    “আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—এটা আমার জন্য গর্বের। খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে বলে আশা করি। পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”

    অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
    উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসার দেলোয়ার হোসেন, কাজল তন্ত্র পাল, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, বিএনপি নেতা হাসান বশরী।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ—
    যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

    এছাড়া চাইল্ড হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রিয়াজুল করিম, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ দিপু আহমেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

    সার্বিক পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক
    • Website

    Related Posts

    সোনারগাঁয়ে নানা আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

    December 16, 2025

    সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজ কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

    November 28, 2025
    সর্বশেষ
    জাতীয়

    পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ।

    সোনারগাঁ, নারায়ণগঞ্জ, প্রতিনিধিঃJuly 11, 2026

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ সাফল্য অর্জন করায় সোনারগাঁয়ের ইউএনও’আসিফ আল জিন্নাতকে জেলা প্রশাসনের প্রশংসাপত্র

    July 3, 2026

    সোনারগাঁয়ে পিকআপ চালককে হত্যার চেষ্টা, ডাকাতির অভিযোগ

    June 6, 2026

    সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

    March 26, 2026

    সম্পাদক ও প্রকাশক: আল আমিন প্রধান

    ঠিকানা : অফিস নং ৫০৭, লেভেল ৫ (লিফট ৪) পপুলার টাওয়ার, বাড়ি নং ৮২, ল্যাবরেটরি রোড, নিউ এলিফ্যান্ট রোড ঢাকা ১২০৫, বাংলাদেশ।

    ইমেইল : bongonews16@gmail.com
    যোগাযোগ : +৮৮০১৮১৬৮৪১৭১১

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube WhatsApp
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ব্যবহারের শর্তাবলি
    • গোপনীয়তার নীতি
    • বিজ্ঞাপন

    ২০২৫ © ডেইলি বঙ্গ নিউজ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.