Author: মো.আল আমীন,সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

ঐতিহ্যবাহী সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’। সীতাতপ নিয়ন্ত্রিত এ শপিং মলটি সোনারগাঁয়ের অন্যতম আধুনিক ও বৃহৎ বিপণিবিতান হিসেবে যাত্রা শুরু করল। মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর সঞ্চালনায় ও  ড. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি। প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ১০০ শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর…

Read More

আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি২০২৬ইং বিকাল ৩টায় সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘100 প্রিন্সিপ্যাল প্লাজা’র শুভ উদ্বোধনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ১লা রমজান থেকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়িক মহলের সুবিধার্থে রমজান মাসের আগেই এই মার্কেটের শুভ উদ্বোধন করা হচ্ছে। ঢাকা বসুন্ধরা সিটির আদলে একটি অভিজাত ও শীততাপ নিয়ন্ত্রিত উন্নত মানের মার্কেটের আবির্ভাব ঘটেছে সোনারগাঁওয়ে। এখন হাজারো মানুষের দৃষ্টি রয়েছে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত 100 প্লাজা মার্কেটের উপর। সে জন্য উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, প্রকাশনা ও প্রচার ব্যবস্থাপনা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। আজহারুল ইসলাম তার এ বিজয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)-এর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ বিজয় আমার নয়। এ বিজয় আপনাদের। আমি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের সব জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের জন্য কাজ করব। কোনো ধরনের চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড এ আসনে বরদাশত করা হবে না। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে তাকে কোনো ছাড় দেওয়া হবে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই সিআইপি বজলুর রহমান। এছাড়াও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। মতবিনিময়কালে খায়রুল ইসলাম সজীব বলেন, বিএনপি জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর কাছে ধানের শীষের পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি নির্বাচনী কার্যক্রম, এলাকার উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ ৩ আসনের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নীলকান্দা গ্রামে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় বিএনপি’র সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন এর নেতৃত্বে নীল কান্দা গ্রামে গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন । তার মধ্যে জামায়াত নেতা কাজী নাসিরুদ্দিন ও তাজীবুর রহমান গুরুতর আহত হন। অভিযোগ সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাফির উদ্দিন মজনুর ছোট ভাই মুশফিকুর রহমান মোহন ( ৩৮) নেতৃত্বে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নীল কান্দা গ্রামের জামে মসজিদের…

Read More

৭ই জানুয়ারী বিকাল ৩ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার বিভিন্ন এলাকায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের ঘোড়া মার্কায় গণসংযোগ করছেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন রফিকসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা তুমুল ভাবে চলছে। যেখানেই যাচ্ছেন সেখানেই নির্বাচনী গরম হাওয়া বইছে। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ পৌরসভায় সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এর ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনারগাঁ পৌরসভার বিভিন্ন নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে ঘুরে সালাম জানিয়ে ভোটারদের কাছ থেকে ভোট চাইছেন এবং ঘোড়া মার্কা জয়লাভের আশ্বাস পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির…

Read More

সোনারগাঁয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডে আয়োজিত এ পথসভায় সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু। সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নান। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেঞ্জির আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রবীণ উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার।এছাড়াও উপস্থিত…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁও পৌর এলাকার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করা হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন ও জাকির হোসেন জিয়া সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অভিজ্ঞ ও সৎ…

Read More

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থিতা অবৈধ বলে অভিযোগ করেছেন একই আসনে ১১ দলীয় জোটের মনোনীত ও সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শাহজাহান শিবলী বলেন, জামায়াতের প্রার্থী দাবি করা ড. ইকবাল হোসেন ভূঁইয়া পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত ও বিব্রত করছেন। তিনি নিজেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাবি করে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছেন, যা সম্পূর্ণ অসৎ ও অনৈতিক রাজনৈতিক আচরণ। তিনি আরও বলেন, ড. ইকবাল হোসেন ভূঁইয়া প্রথমে কেন্দ্র থেকে প্রার্থিতা প্রত্যাহারের…

Read More