Author: মো.আল আমীন প্রধান, সোনারগাঁ,নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ:জ:মু: আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে আ:জ:মু: আহসান শহীদ সরকার বলেন, কৃষির আধুনিকায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উন্নত…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি মিনিট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) চলছিল। পথিমধ্যে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করলে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকের সামনের…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব-১১। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন ব্রিজের পিলারের খাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে টহল টিম গোপন সূত্রে খবর পায় যে, কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহজনক একটি ব্যাগ…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।অতিষ্ঠ হয়ে পড়েছে জনগণ। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিনে-রাতে অন্তত ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এদিকে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে…

Read More

সোনারগাঁয়ে উদযাপিত হলো বৈশাখী মেলা ও সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে শুরু হলো ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এর আগে দুপুর ১২টায় বাংলাদেশ লোক ও…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, চলমান অভিযানে ইতোমধ্যে একাধিক মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। দিন-রাত চলা এ বিশেষ অভিযানের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িচর ও মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে ডাকাত দলের কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। ওসি…

Read More

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় তিনি এই পরিদর্শন করেন। সাম্প্রতিক সময়ে হাম ভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত এ সময় উপস্থিত ছিলেন,এবং রোগীদের সুবিধার্থে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, এবং আর ও এম ডা. মাহফুজুর রহমান দিগন্ত। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ…

Read More

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালোদরগাঁ এলাকায় অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর সমাধির খাদেম মো. ওসমান গণি ও তার পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় খাদেম পরিবারের হাতে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায়, হযরত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর ঐতিহাসিক মাজারে দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. ওসমান গণি ও তার পরিবার। তাদের এই দীর্ঘদিনের সেবার স্বীকৃতি ও সহায়তার অংশ…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বেলা ১১:৩০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬-এর মোট ১.০২ একর সরকারি জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খান। এ অভিযানের সার্বিক সমন্বয়ে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অভিযান চলাকালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, কাঁচপুর থানা পুলিশ, সড়ক…

Read More

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি সাইনবোর্ড এলাকার একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত শনিবার এ বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে ওই গ্রুপের সদস্যদের ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে…

Read More