Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: মো.আল আমীন সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের ভোটাররা উপস্থিত ছিলেন। তাঁদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মিজানুর রহমান। নবনির্বাচিত…
সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় “দেবোত্তর সম্পত্তিসহ জমি দখলচেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আমি হাজী আহমেদ হোসাইন হিরো, গ্রাম-হাবিবপুর। প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জাল ওয়ারিশ সনদ তৈরি এবং দেবোত্তর সম্পত্তি দখলের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণভারে প্রত্যাখ্যান করছি। আমার বক্তব্য গ্রহণ না করে এবং সংশ্লিষ্ট জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই না করেই একপক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এতে আমার সামাজিক মর্যাদা, সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। প্রকাশিত…
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা মোঃ আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আবারও হাসপাতালে ছুটে গেলেন তাঁর আদরের ছোট ভাই সমাজ সেবক,জন দরদী মোঃ মাসুম রানা। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তিনি হাসপাতালে গিয়ে আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে অবস্থান করেন। প্রিয় মানুষ অসুস্থ—এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকা যেন সম্ভব নয়। তাই বারবার ছুটে যাওয়া, পাশে বসে খোঁজ নেওয়া কিংবা কিছু সময় কথা বলা—এসবের মধ্য দিয়েই ফুটে ওঠে ভাইয়ের প্রতি ভাইয়ের নিখাদ ভালোবাসা ও আন্তরিকতা। রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সম্পর্ক যেন এক গভীর আত্মিক…
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাঁজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে সোনারগাঁ পুরাতন টিপরদী মিঠু সাহেবের বাড়ীর সামনে জড়ো হয়।আলোচনা করে পুরাতন টিপরদী থেকে স্লোগান ও মিছিল করতে করতে মোগড়াপাড়া চৌরাস্তায় সভা মিছিলে মিলিত হন।সোনারগাঁয়ের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঢাক-ঢোল বাঁজিয়ে সোনারগাঁ চৌরাস্তা থেকে পুরাতন টিপরদী হয়ে আবার চৌরাস্তা এসে আনন্দ র্যালি শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশাল শোডাউন ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু’র নেতৃত্বে এ শোডাউন অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে প্রায় হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ঢাক-ঢোল বাঁজিয়ে,স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সুষ্টি হয়। শোডাউনে পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও…
ঢাকা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন অমান্যকারী যানকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক বাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পাশে অবস্থিত হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার, মেঘনাঘাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,…
নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুত এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী রাখার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার তিনটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টি ঘরকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধিবিধান…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার পৈতৃক বাড়ি বরিশালের ভোলা জেলায় বলে নিশ্চিত করেছেন তার নিকটাত্মীয়রা। আহত চারজন হলেন- উপজেলার বাপলুপুর এলাকার নুর ইসলামের ছেলে মো. শহিদ, সোনাখালী এলাকার ঈঙ্গু মিয়ার ছেলে মো. আলিনুর, সোনারগাঁজী এলাকার মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং সোনাখালী এলাকার মুন্সুর আলীর…
হযরত শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা: সোনারগাঁর সুপ্রাচীন জ্ঞানালোক ও নিসর্গ-চেতনার মুকুটমণি… সোনারগাঁর মাটি ও হাওয়া যেন ইতিহাসের পাতায় মোড়ানো। এই জনপদের শেকড় খুঁজতে গেলে সবার আগে যাঁর নাম উচ্চারিত হয়, তিনি হলেন সাধক মনীষী হযরত শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা (র.)। তাঁর পরশেই সোনারগাঁ তথা পূর্ব বাংলার মাটি ইসলামী জ্ঞানচর্চা এবং আধ্যাত্মিক সুবাসে ধন্য হয়ে উঠেছিল। অথচ শায়খ তাওয়ামা কখনো রাজক্ষমতা বা বিলাসী জীবনের মোহে আচ্ছন্ন ছিলেন না। ক্ষমতার লোভ তাঁকে কোনো দিন টলাতে পারেনি; বরং নির্জনতা ও সাধনার মধ্য দিয়ে তিনি সোনারগাঁয়ে এমন এক প্রজ্ঞার সমাজ বিনির্মাণ করেছিলেন, যার দৌলতে এই জনপদ বাংলার বুকে ইসলামী জ্ঞানবৃক্ষের এক অমর উর্বর ক্ষেত্রে…
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের সাদিপুর বড়বাড়ি মোড় রাস্তা থেকে কোনাবাড়ী রাস্তা পর্যন্ত সংযোগ সড়কটিতে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যার কারণে অটোরিকশা ও ভ্যানসহ অন্যান্য যানবাহন প্রায়ই বিকল হয়ে যায় এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।সড়কের বর্তমান পরিস্থিতি ও সমস্যাসমূহ:যানবাহন চলাচল ব্যাহত: বড় বড় গর্তের কারণে ট্রাক বা ভারী যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: রাস্তাটির বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়, যা মরণ ফাঁদে পরিণত হয়।জনদুর্ভোগ: রোগী, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।স্থানীয়রা এবং ভুক্তভোগী…