নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলে অবস্থিত Mobily শোরুমে গত মাসে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে সোনারগাঁ থানা পুলিশ। দীর্ঘ তদন্ত, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেপ্তারকৃতরা হলেনঃ
মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০)মোঃ ইছাহাক ওরফে সাগর (৪২)মোঃ কামাল (৪০)
মোঃ আলমগীর (৪৫)মোঃ জামাল (৩৮)আলাউদ্দিন (৪৫)মোঃ সুমন (৪১)মোঃ রুবেল (২৩)আলামিন ওরফে বাঁশু আলামিন(২৩) এদের বাড়ি কুমিল্লাসহ চট্টগ্রাম জেলার।

বিশেষ অভিযান
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ওসি গোলাম সরোয়ার জানান, চুরির ঘটনার পর থেকেই পুলিশ নিরিড় তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্য ও গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত হওয়ার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রিন্সিপাল ১০০ শপিং মলের Mobily শোরুমে সংঘটিত চুরির ঘটনার নিজেরে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্য্যম এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং পূর্বে সংঘটিত অন্য কোনো চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

Share.
Exit mobile version