বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় পোল্ডার রোড এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

গত ০৩/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব কাজী কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ সিরাজুল হক (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১,০০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: মোঃ সিরাজুল হক (৫৭), পিতা- মৃত মমতাজ মিয়া, মাতা- মৃত রইচা খাতুন, সাং- ভূইয়া বাড়ী পশ্চিম রামপুর, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।

Share.
Exit mobile version