রবিবার, এপ্রিল ১৯ , ২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে গত বুধবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎতের ট্রান্সফরমা থেকে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পশু খাদ্যের দোকান, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম ঘরসহ ৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ওসমান গণি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণ করেন।

Share.
Exit mobile version