রবিবার, জুন ৭ , ২০২৬
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে এসআই আরিফুজ্জামান, এসআই মোঃ ছারোয়ার হোসেন এবং এএসআই সাইফুল ইসলামসহ একটি টিম মহাসড়কের ঢাকা গামী লেনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
আটককৃত দেলোয়ার হোসেন ফেনী জেলার পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত চলমান।

Share.
Exit mobile version