ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
আজহারুল ইসলাম তার এ বিজয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)-এর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ বিজয় আমার নয়। এ বিজয় আপনাদের। আমি সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের সব জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের জন্য কাজ করব। কোনো ধরনের চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখলবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড এ আসনে বরদাশত করা হবে না। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
মো.আল আমীন
সোনারগাঁ প্রতিনিধি
তারিখঃ ১৪-০২-২০২৬
