সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় “দেবোত্তর সম্পত্তিসহ জমি দখলচেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

আমি হাজী আহমেদ হোসাইন হিরো, গ্রাম-হাবিবপুর। প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জাল ওয়ারিশ সনদ তৈরি এবং দেবোত্তর সম্পত্তি দখলের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণভারে প্রত্যাখ্যান করছি।

আমার বক্তব্য গ্রহণ না করে এবং সংশ্লিষ্ট জমির মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই না করেই একপক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এতে আমার সামাজিক মর্যাদা, সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে, সেগুলোর প্রকৃত সত্যতা যাচাই করলে বিষয়টির ভিন্ন বাস্তবতা পাওয়া যাবে। সংশ্লিষ্ট জমির মালিকানা, দখল ও অন্যান্য বিষয়ে আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। প্রয়োজনে এসব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সামনে উপস্থাপন করতে আমি প্রস্তুত।

অতএব, প্রকাশিত সংবাদের অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ করছি। একই সঙ্গে আমার বক্তব্য যথাযথভাবে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

Share.
Exit mobile version