মঙ্গলবার, মার্চ ৩১ , ২০২৬
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে নতুন করে একটি অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার প্রস্তুতির অভিযোগ উঠেছে। এতে করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি ব্রিজের নিচে ইতোমধ্যে মাটি খনন করে গ্যাস লাইনের কাজ শেষ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আজ রাত ৯টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় ওই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হতে পারে।
এ ঘটনায় মৃধাকান্দি এলাকার মঞ্জুর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ চুনা কারখানার কার্যক্রম চলছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, একাধিকবার সংবাদ প্রকাশ ও প্রশাসনের অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে এসব অবৈধ কারখানা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। ফলে নতুন করে আবারও অবৈধ গ্যাস সংযোগের ঘটনা ঘটতে যাচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ সংযোগ বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share.
Exit mobile version